ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় মাথা ফাটলো এইচএসসি পরীক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের পূর্ব বিরোধের জেড় ধরে তন্ময়(১৫) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সিনিয়র গ্রুপের রিশাদ, রিফান, সাজিবসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী তন্ময়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। ভুক্তভোগী শিক্ষার্থী তন্ময় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থী।
জানা যায়,অভিযুক্ত রিশাদসহ হামলাকারীরা ‘কমরেড’ নামক একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে। কিশোরদের নিয়ে গঠিত ‘কমরেড’ গ্রুপ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছে৷ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকায় এই কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে মুখ খুলতে ভয় এলাকাবাসীর।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘কমরেড’ গ্রুপ সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে। আহত শিক্ষার্থী থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় মাথা ফাটলো এইচএসসি পরীক্ষার্থীর

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪