সংবাদ শিরোনাম :
বাউফলে দুঃস্থদের মাঝে চেক বিতরণ
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ২৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে দঃস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসম ফিরোজ।
আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক প্রমুখ।
সংসদ সদস্য আসম ফিরোজ তার ঐচ্ছিক তহবিল থেকে মোট ৫২ জন দুঃস্থ মানুষের মাঝে ২ লাখ ১১ হাজার টাকার চেক বিতরণ করেন।
ট্যাগস :
বাউফল


















