বাউফলে নাজিরপুর গোল্ডেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, পেনাল্টিতে চ্যাম্পিয়ন জুনিয়র স্টার
- আপডেট সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে নাজিরপুর গোল্ডেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার নাজিরপুর ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নাজিরপুর জুনিয়র স্টার একাদশ ও ব্যাচ-২৪ একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাজিরপুর জুনিয়র স্টার একাদশ।
খেলা শেষে বিজয়ী দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা ও নাজিরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাসুম বিল্লাহ পলাশ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।












