সংবাদ শিরোনাম :
বাউফলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কবিরুজ্জামান কবির (৫৩) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলসংলগ্ন নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিরুজ্জামান কবির কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার
আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার সকালে তাঁকে পটুয়াখালী আদালতে পাঠানো হবে।
ট্যাগস :
















