ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফাহাদের দুই মহাপরিকল্পনা, ডাম্পিং স্টেশন ও কোল্ড স্টোরেজ নির্মাণের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

দূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বাড়ছে। নির্বাচিত হলে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ও স্থায়ী ডাম্পিং স্টেশন বা বর্জ্য শোধনাগার নির্মাণ করবেন তিনি।

এ পরিকল্পনার আওতায় পৌরসভার প্রতিটি এলাকা থেকে পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এতে পৌর শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, বাউফলের কৃষকদের উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন ফাহাদ। তাঁর মতে, সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে মৌসুমে কৃষকরা অনেক সময় উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। আবার মৌসুম শেষে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের বেশি দামে কিনতে হয়।

তিনি নির্বাচিত হলে বাউফলে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেবেন, যাতে কৃষকরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বাজারজাত করতে পারেন। এতে কৃষকের আর্থিক লাভের পাশাপাশি সারা বছর স্থানীয় বাজারে কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হবে।

আব্দুল্লাহ আল ফাহাদ তাঁর পরিকল্পনায় বলেন, একটি আধুনিক, স্বাস্থ্যকর ও কৃষকবান্ধব বাউফল পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফাহাদের দুই মহাপরিকল্পনা, ডাম্পিং স্টেশন ও কোল্ড স্টোরেজ নির্মাণের অঙ্গীকার

আপডেট সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬