ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সহিদুল আলম তালুকদার।

এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬