সংবাদ শিরোনাম :
বাউফলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির তিন গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলে পাল্টাপাল্টি ভাবে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপির তিন গ্রুপ ।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে অংশ ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার আহম্মেদ সমর্থিত গ্রুপ পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ বিএনপির কার্যালয়।
বিকাল ৩ টার দিকে উপজেলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে আব্দুর জব্বার ও আপেল মহিমুদ ফিরোজেরে নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন সমর্থিত গ্রুপ পৌর শহরের পুরাতন হাসপাতাল চত্বরে এবং পৌর বিএনপির সভাপতি শাহজাহান হাওলাদারের নেতৃত্বে সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের সমর্থিত গ্রুপ টিএ্যান্ডটি রোড এলাকায় বিএনপির কার্যালয় বিকেল সাড়ে ৩ টার দিকে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা,দোয়া ও মিলাদ ।
ট্যাগস :
বাউফল


















