বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের?
- আপডেট সময় : ০৭:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা কি নিখোঁজ মো. রুহুল আমিন সিকদারে?এমন সন্দেহ দেখা দিয়েছে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে।
উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাত ও দুই পায়ের ছবি দেখে সেগুলো তার বক্তব নিখোঁজ স্বামী রুহুল আমিন শিকদারের বলে সন্দেহ করছেন স্ত্রী শাহিনা বেগম (৬০)।
তবে ডিএনএ পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিখোঁজ রুহুল আমিন সিকদার (৬৫) বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। মামলার কাজ শেষে তিনি সূর্যমনি ইউনিয়নে তাঁর বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে যান। সেখানে ৬ নভেম্বর পর্যন্ত অবস্থান করেন।
ওই দিন সন্ধ্যায় তিনি নুরাইনপুর বন্দরে যান।
রুহুল আমিনের ছেলের শ্বশুর নাসির উদ্দিনছবি দেওয়া যাবে না নিজে কারণ আমরা তো সংগ্রহ করছি জানান, ৬ নভেম্বর আসরের নামাজের পর মোবাইল ফোনে তাঁর বেয়াই রুহুল আমিনের সঙ্গে কথা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে রুহুল আমিন তাঁর স্ত্রী হালিমা বেগমের সঙ্গেও কথা বলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাসির উদ্দিন আরও জানান, তাঁর বেয়াই রুহুল আমিন সিকদার ও তাঁর স্ত্রী শাহিনা বেগম ঢাকায় একমাত্র ছেলে ইমরান হোসেনের বাসায় বসবাস করতেন।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজ রুহুল আমিনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
পরিবারের সদস্যদের দাবি, রুহুল আমিন নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে ইমরান হোসেন ৮ নভেম্বর মৌখিকভাবে বিষয়টি বাউফল থানা-পুলিশকে জানিয়েছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ”বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করা হলেও এখন পর্যন্ত মানবদেহের অন্য কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হাত ও পা নিখোঁজ রুহুল আমিন সিকদারের কি না, তা ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।”















