ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে স্প্রেইড হিউম্যানিটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী এলাকার অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী হিসেবে ২০ কেজি চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সংগঠনের সদস্যরা নির্মল ঘরামীর পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

জানা গেছে, নির্মল ঘরামীর পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছেন। সীমিত সামর্থ্যের কারণে পরিবারের সদস্যদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে আসে সংগঠনটি।

স্প্রেইড হিউম্যানিটির সভাপতি রুহুল আমিন বলেন, দুই বছরের বেশি সময় ধরে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। নির্মল ঘরামীর পরিবারের পাশেও সংগঠনটি ভবিষ্যতে থাকবে। তবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তার মাধ্যমে তাঁদের কষ্ট লাঘব করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই স্প্রেইড হিউম্যানিটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী এবং সদস্য ওমর ফারুক, হামিম ও সিহাবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে স্প্রেইড হিউম্যানিটি

আপডেট সময় : ০২:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬