সংবাদ শিরোনাম :
বাউফলে ইউএনও’র সরকারী নম্বর ক্লোন করে চাঁদা দাবি
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২৯ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সরকারী মোবাইল নম্বর ০১৭৩৩৩৩৪১** ক্লোন করে চাঁদা চাওয়া হচ্ছে।
বিষয়টি তার নজরে আসার পর ইউএনও তার Uno Baphal নামের ফেসবুক আইডি থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এ স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, ইউএনও বাউফলের অফিশিয়াল নাম্বার ক্লোন করে কে বা কারা ফোন করে অর্থ দাবি করছে। এই বিভ্রান্তিতে কেউ পা দিবেননা।
এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে অনুরোধ করছি। প্রয়োজনে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
ট্যাগস :
বাউফল


















