বাউফলে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৮৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. আসাদুল আকন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের আদম বেপারীর পরিত্যক্ত বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান চালান। এ সময় ইয়াবা ট্যাবলেট কেনাবেচার অভিযোগে আসাদুল আকনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার আসাদুল আকন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আকনের ছেলে। তিনি বাউফলের কাশিপুর এলাকায় নুরুল হক গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৪, জিআর নম্বর ৪১৬।

















