বাউফলের বগা ও কালাইয়া খাদ্য গুদাম পরিদর্শনে ইউএনও সালেহ আহমেদ
- আপডেট সময় : ১০:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কালাইয়া খাদ্য গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এ দুটি খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামের সার্বিক কার্যক্রম, খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্যশস্যের মান ও নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকারি খাদ্যশস্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও সালেহ আহমেদ বলেন, সরকারি খাদ্যশস্যের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিতভাবে খাদ্য গুদামগুলো পরিদর্শন করা হচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।


















