ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সাকিনে মাসুদ মেম্বারের বাড়ির মসজিদের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত ইছহাক দালালের ছেলে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেছেন, এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬