সংবাদ শিরোনাম :
বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পটুয়াখালী গ্রিড থেকে বাউফল, কালিশুরী ও আশপাশের সব এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউফল উপজেলার একমাত্র ৩৩ কেভি সোর্স লাইনের বার্ষিক প্রথম চক্রের গাছপালা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ সময় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
ট্যাগস :










