ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মসজিদের ইমামের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ৪২১ বার পড়া হয়েছে

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক। তিনি বলেন, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা সরদার পাড়া মসজিদ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মসজিদের ইমামের

আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২