বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার-২
- আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ২০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী মারুফ(১৫) ও নাফিস(১৫) হত্যার ঘটনার প্রধান আসামী রায়হানকে (১৪) নরসিংদী জেলার রায়পুরা থেকে এবং হৃদয়কে(১৪) ঢাকার পল্লবী থেকে গ্রেফতার করেছে RAB-3। আজ মঙ্গলবার(২৮ মার্চ) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আল মামুন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, র্যাব-৩ তাদের গ্রেফতার করলেও এখনও পুলিশের কাছে সোপর্দ করেনি।’
পুলিশ এনিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করলেও এক আসামী পলাতক রয়েছে।
উল্লেখ, গত বুধবার(২২ মার্চ) পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাহরুফ ও নাফিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের সাথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের পায়ের সাথে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে তর্ক হয়। এর জের ধরে ২২ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয়ের অদূরে মারুফ, নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে রায়হানসহ ৮-১০ জন শিক্ষার্থী।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের মধ্যে মারুফ ও নাফিসের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয় এবং ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মারা যায়।
এঘটনায় নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে ৬ জনকে নামীয় ও ৪ জনকে অজ্ঞাত আসামী করে বাউফল থানায় মামলা করা হয়।
-নিজস্ব প্রতিবেদক


















