সংবাদ শিরোনাম :
বাউফলে ১ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ৫৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযান চালিয়ে ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ সোহাগ (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মোঃ সালাম হাওলাদার এর সেহাগকে হাওলাদকে কালাইয়া লঞ্চ ঘাট এলাকা থেকে এ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান ও এসআই ফিরোজ আল-মামুনের নেতৃত্বে সোহাগকে গ্রেপ্ততার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী,সোহাগককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বাউফল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সোহাগকে আজ রবিবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
-নিজস্ব প্রতিবেদক



















