১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক
- আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে

রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার তার অফিসে অভিযান চালায় দুদকের টিম। অভিযানের সময় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অফিস। এ সময় ঘুষের অর্থসহ হাতেনাতে ধরা পড়েন এই কর্মকর্তা। তখন দুদক কর্মকর্তাদের ওপর চড়াও হন তারা। কর অফিসের কর্মচারীরা দরজা ভাঙচুর করেন। অবরুদ্ধ করা হয় দুদক কর্মকর্তাদের। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এরপর দুপুর প্রায় আড়াইটার দিকে পুলিশের সহায়তায় ওই কর্মকর্তাকে আটক করে দুদক।

এ বিষয়ে দুদকের রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান জানান , অভিযোগকারী একজন নারী গাইনি চিকিৎসক। তার নাম ডা. ফাতেমা সিদ্দিকী। তাকে আয়করের ফাইল রিওপেন ও মামলার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন এই কর্মকর্তা। এ বিষয়ে তিনি দুদকে অভিযোগ করেন। আজকে সেই ৬০ লাখ টাকার প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়।



















