সংবাদ শিরোনাম :
বাউফলে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ৪৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মীম(১৫) নামের এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মীম।
সংশ্লিষ্ট সূত্র জানায়,রবিবার (৯ এপ্রিল)সকাল ৯টার দিকে মদনপুরা ইউনিয়নে ২নং ওয়ার্ডে দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটেছে।শহিদুল দেওয়ানের মেয়ে মীম(১৫) সবার অগোচরে ঘরের রেলিংয়ের সঙ্গে রশি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম আরিচুল হক বলেন, আত্মহত্যা খবর পেয়েছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















