ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে

অনিয়ম,দুর্নীতি ও সেচ্ছাচারিতা এবং কোনো প্রকার কারণ ছাড়াই নির্ধারিত তারিখের আগের রাতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধের প্রতিবাদে পটুয়াখালী বাউফল উপজেলার ধানদী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

আজ রবিবার(৯ এপ্রিল) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ভোটার, অভিভাবক ও প্রর্থীরাসহ ৫ শতাধিক লোক অংশ গ্রহন করেন।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কারনে ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা হয়েছে তা আমি জানিনা। তবে নির্বাচন বন্ধ হওয়ার মত কোন পরিস্থিতি এলাকায় সৃষ্টি হয় নাই। প্রধান শিক্ষক একটা পক্ষ অবলম্বন করে এ কাজটা করেছেন। তাই এলাকার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাই।
মানবন্ধনে অংশ নেয়া মো. ফিরোজ খান বলেন, আমার মেয়ে মোসা. মিম আক্তার এই বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী। সেই সুবাদে আমি একজন ভোটার। অনেক ব্যস্ততার মাঝে বিদ্যালয়ে মঙ্গলের কথা চিন্তা করে আমার কর্মস্থল ঢাকার মীরহাজারিবাগ থেকে ভোট প্রদানের উদ্দ্যেশে শনিবার বিকেলে নিজ বাড়ী বড়ডালিমা গ্রামে এসে পৌছেছি। আজ রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সকালে শুনি ভোট গ্রহন বন্ধ। এতদুর থেকে টাকা পয়শা ও সময় ব্যয় করে এসে যদি ভোট দিতে না পারি তাহলে এটা আফসোসের কথা।

একই কারণে ক্ষোভ প্রকাশ করেন তেঁতুলিয়া নদী দ্বারা উপজেলার মূলভুখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রাম থেকে আসা ভোটার মো. হাবিব হাওলাদারসহ বেশ কয়েকজন ভোটার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩