ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা করায় ক্ষিপ্ত হয়ে দুই রাতে দুজনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ১৩৪৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফলে নাজিরপুর ইউনিয়নে রামনগর তাতেরকাঠী গ্রামে গত ১২ এপ্রিল বুধবার ও ১৩ এপ্রিল দুই রাতে শাহিন মৃধা (৫০) ও তার বোন জামাই কালাম গাজী (৫৫) একই পরিবারের দুজনের ওপরে হামলা চালানো হয়েছে।তারা এখন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শাহিন মৃধার ছেলে সিফাত জানান, স্থানীয় আব্দুর রব মৃধা (৬৫) এর সাথে শাহিন মৃধার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। আব্দুর রব নকল কাগজ তৈরি করে তাদের সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারা করছে দীর্ঘদিন যাবত। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সালিশ বিচার বসালে আব্দুর রব সেখানে প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপন করতে পারে নি। এরপরে চেয়ারম্যানের পরামর্শে আব্দুর রবের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করেন ভুক্তভোগী শাহিন মৃধা৷ মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আব্দুর রব মৃধা (৬৫), তার ছেলে- রিপন মৃধা (৩৮), সোহাগ মৃধা (২৮) বুধবার রাতে শাহিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন করেন। তিনি ওইদিন বাউফল হাসপাতালে ভর্তি হন। এরপরে বৃহস্পতিবার রাতে আমার ফুপা কালাম গাজী গভীররাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে এলে অভিযুক্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে রাত ২ টার দিকে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান,জমিজমা নিয়ে  দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ।সোহাগ মৃধা সহ তার সহযোগীরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী মূলক কাজের সাথে জড়িত।অত্র ইউপির নির্বাচন কালিন সময়ে নৌকার মার্কার সমার্থক আমির আলি মৃধা হত্যা মামলা,জালিয়াতি, নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে।

মুঠোফোনে সোহাগ মৃধাকে কল দিলে তিনি কলটি রিসিভ করে নি

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মামলা করায় ক্ষিপ্ত হয়ে দুই রাতে দুজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩