ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ঘূর্ণিঝড় মোকাবিলায় মানবতার বন্ধু সংগঠেনের জনসচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৬১৬ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধু। বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় মাইকিং করেছে সংগঠনটি।

শনিবার(১৩ মে) বিকেলে সংগঠনটির সভাপতি মুনতাসির তাসরিপ এর নেতৃত্বে একটি টিম ইউনিয়নের সবচেয়ে ঝুঁকিতে থাকা গুচ্ছগ্রাম এলাকায় প্রচারণা চালায়।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকার মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে অনেকেই ঘূর্ণিঝড় সম্পর্কে অবহিত হননি। মানবতার বন্ধুর প্রচারণার পর তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।

সভাপতি মুনতাসির তাসরিপ জানান, গতকাল ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কল দিয়ে প্রস্তুতিমূলোক সভায় আমন্ত্রণ জানান। এরপর সিদ্ধান্ত নেই আমরা মানুষের মাঝে সচেতন তৈরি করতে মাইকিং করব। কিন্তু এখন পর্যন্ত মানুষের মাঝে অবহেলা দেখতে পাচ্ছি। কেউ যাচ্ছেন না আশ্রয়কেন্দ্রে। এমতাবস্থায় ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমান অনেক বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিল সংগঠনটির সাধারণ সম্পাদক বিক্রম কর্মকার, সহসাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিহাদ, প্রচার সম্পাদক নাফসান, অর্থ ও দপ্তর সম্পাদক ইমন, সদস্য রাদিদ সহ আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ঘূর্ণিঝড় মোকাবিলায় মানবতার বন্ধু সংগঠেনের জনসচেতনতামূলক প্রচারণা

আপডেট সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩