দশমিনায় সুফলভোগী জেলেদের মধ্যে জাল বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বৈধ জাল) বিতরণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে,উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২মে) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চ ঘাটে পাশে ৭৭ জন সুফলভোগী জেলেকে জাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পরলোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডা সামছুন্নাহার খান ডলি, বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. কাজী কালম প্রমূখ।
স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি বলেন, জেলেরা যাতে এ সময়টাতে জাটকা না ধরে সেজন্য সরকার জেলেদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। জাটকা ধরা ও বিক্রি বন্ধ হলে আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারবো। বর্তমান সরকার তৃণমূল পর্যায় নিয়ে চিন্তা ভাবনা করেন। আর সেই লক্ষ্যেই জেলেদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে।


















