ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৫৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস’র (৬১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭জুন) দুপুরে কালাইয়া সদর রোডের ভাড়াটিয়া বাসার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী গোপাল দাসের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে বরিশাল পড়াশোনা করছে এবং ছোট ছেলে ঢাকায় একটি সেলুনে কাজ করছে। শনিবার দুপুরে গোপাল দাসের স্ত্রী লক্ষী রানী ঘরের কাজ সেরে আম নিয়ে বৃদ্ধ বাবা-মাকে দেখতে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার আমতলা গ্রামে যান। কিছুক্ষণ পর বড় ছেলে সৌরভও বাবাকে ঘরে রেখে বাইরে যায়। দুপুর একটার দিকে বড় ছেলে ঘরে এসে তার বাবাকে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩