ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

উপজেলা ও জেলা পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত বাউফলের আহসান হাবিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ৬৪৩ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আহসান হাবিব।

পটুয়াখালীর বাউফল উপজেলার মোহসেনুদ্দিন নূরিয়া ফাজিল মাদ্রাসার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক আহসান হাবিব।

তিনি উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বীর মুক্তিযাদ্ধা মোঃ চাঁন মিয়ার জেষ্ঠ পূত্র।

সোমবার (২৯ মে) বেলা এগারোটার দিকে বিভাগীয় কমিশনার বরিশাল ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক মোঃ আমিন উল আহসান এবং পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ২০২৩ নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মুহাম্মদ আহসান হাবিব বলেন, এ সফলতা আমার একার নয়। এ সফলতা আমার পরিবারের ও মোহসেনুদ্দিন নূরিয়া ফাজিল মাদ্রাসার। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। আমি সব সময় চেয়েছি শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট ছিলাম এবং আছি। শিক্ষকতা পেশায় এমন সফলতা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্রমান্বয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে।

তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি সকল শুভাকাঙ্ক্ষী যারা সব সময় তাকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, কাজে সহযোগিতা করেছেন এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আহসান হাবিব বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তার প্রতিষ্ঠানের গর্ভানিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা ও জেলা পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত বাউফলের আহসান হাবিব

আপডেট সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩