সংবাদ শিরোনাম :
আগুনে ঝলসে দেয়া হলো দুটি গবাদি পশু !
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১১:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ৫৮৭ বার পড়া হয়েছে

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে একটি গোয়াল ঘরে আগুন দিয়ে দুইটি গবাদিপশুর শরীর ঝলসে দেয়া হয়েছে। রবিবার(২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, রবিবার বিকেলে মমিনপুর গ্রামের মধ্য মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বাবুল গাজীর দল ও আরমান জোমাদ্দারের দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে পায়ে ব্যথা পাওয়া নিয়ে বাবুল গাজীর সাথে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮ টার দিকে বাবুল গাজী বাড়ি যাওয়ার পথে হাবিব ডাক্তারের বাড়ির সামনে এলে আরমান (২৪), সাব্বির (২৬), সাকিব (২৮)সহ একটি সংঘবদ্ধ দল বাবুল গাজীকে এলোপাতারি পিটিয়ে জখম করে এবং তার সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যায়। বাবুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর রাত ১ টার দিকে অজ্ঞাত কয়েকজন মানুষ বাবুল গাজীর গোয়াল ঘরে আগুণ লাগিয়ে দেয়। আগুণের ঘটনায় প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু পুড়ে ঝঁলসে যায় এবং গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্বীভূত হয়ে যায়। গরু দুটি এখন মৃত্যুপ্রায়।এবিষয়ে ইউপি সদস্য কাওছার সিকদার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে সব দেখেছি। আগুণ কে বা কাহারা দিয়েছে সে ব্যাপারে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না।
এব্যপারে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বাউফল থানার এসআই মো. নাসির উদ্দিন বলেন, পূর্বেও এদের মধ্যে মারামারি হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল ইসলাম বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
খবর বাউফল


















