ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ 

রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)
  • আপডেট সময় : ০৮:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ২৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় উপজেলার সদর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষীপুর গ্রামে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছে।শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের ফয়জর আলির মালিকানা জমিতে চাষাবাদ করতে গেলে একই এলাকার শাহজাহান,শাহিন, শাকিল,রমিজ,রেজাউল,জামাল,  মজিবর, রাসিদা, হাসিনা ও কুলসুম চাষাবাদে বাঁধা দিয়ে ফয়জরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ফয়জরের ডান হাতের বাহুর হাড় ভেঙে যায়। ফয়জরের ডাক চিৎকারে তার স্ত্রী রাহিমা ও নিকটাত্মীয় রীনা বেগম ঘটনাস্থলে আসলে তাদের মারধর করে গুরুতর আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা হাসপালে নিয়ে যায়।

পরে ফয়জরের শারীরিক অবস্থার অবনতি হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে প্রেরণ করেন।

দশমিনা থানা সূত্রে জানা যায, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ 

আপডেট সময় : ০৮:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩