ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ কর্মী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

শরীয়তপুরে হাসেম সরদার (৬০) নামের এক ব্যক্তি এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন তিনি।

হাসেম সরদার বলেন, বাল্যকাল থেকে আওয়ামী লীগের সমর্থক আমি। শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে মিছিল করেছি। বড় হওয়ার পর প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ ও ঢাকার সূত্রাপুর থানার নেতা নাছিরের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। সর্বশেষ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলাম।

তিনি বলেন, দলের জন্য অনেকবার জেল খেটেছি। ছয়টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে। কিন্তু আমাকে মূল্যায়ন করা হয়নি। আওয়ামী লীগের জন্য এতো কিছু করলাম কিন্তু আওয়ামী লীগ আমাকে কিছুই দেয়নি। তাই আমি মনের দুঃখে ও ক্ষোভে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিএনপিতে যোগদান করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ কর্মী

আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩