মা ইলিশ সংরক্ষণ বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা
- আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৩৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ বাস্তবায়নের লক্ষ্যে জেলেদের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭অক্টোবর) দুপুরে মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউফল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঝান্টার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. ইয়াসিন আলী, জেলা মৎস কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ধুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. হুমায়ুন কবির।
বক্তারা জেলেদের সাথে মা ইলিশ প্রজনন মৌসুম এবং দেশের সম্পদ ইলিশ রক্ষায় জাতি’র দায়িত্ব সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
এ সভায় শতাধিক জেলে, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷


















