ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটি নেই অথচ সভাপতিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পদ থেকে একজনকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। অথচ ওই ইউনিয়নে ছাত্রলীগের কমিটিই নেই দীর্ঘদিন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার (১৪অক্টোবর) জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভির হাসান আরিফ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. আশরাফ আহমেদ নামে একজন ছাত্রলীগ নেতাকে বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙখলা পরিপন্থী, অপরাধ মূলক এবং সংগঠনের মর্জাদা ক্ষুণ্ন হয় এমন কার্যালাপে জড়িত থাকায় মো. আশরাফ আহমেদকে (সভাপতি, বগা ইউনিয়ন ছাত্রলীগ, বাউফল) সাময়িক বহিষ্কার করা হলো। একইসাথে কেন তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।
 ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মো. আশরাফ আহমেদ নামের কেউ বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে নেই। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে বাউফল উপজেলা ছাত্রলীগের আওতাধীন বগা ইউনিয়ন ছাত্রলীগের কোনো কমিটি নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক বাউফল উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক একজন নেতা বলেন, বর্তমানে বাউফল উপজেলা ছাত্রলীগের কমিটি নেই। সর্বশেষ উপজেলা কমিটির সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ বগা ইউনিয়ন ছাত্রলীগের কোনো কমিটি গঠন করেনি। জেলা ছাত্রলীগ কিভাবে এমন প্রেস দিলো বিষয়টি আমরা জানি না। সাংগঠনিক দক্ষতার অভাব আছে তাদের।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, সে (আশরাফ) ইউনিয়ন কমিটির সভাপতি, আমরা এমটা জানি বিধায় তাকে বহিষ্কারের প্রেস দেয়া হইছে। তবুও বিষয়টি বিস্তারিত তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমিটি নেই অথচ সভাপতিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ

আপডেট সময় : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩