মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা,কঠোর অবস্থানে প্রশাসন
- আপডেট সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৫২০ বার পড়া হয়েছে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। চলতি বছরে ইলিশ ধরা থেকে বিরত থাকতে জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বিকল্প কর্মসংস্থান নেই, কিন্তু ধারদেনা করে মেটাতে হচ্ছে সংসারের খরচ। তাই বাধ্য হয়েই গ্রেফতারের ঝুঁকি থাকলেও নদীতে জাল ফেলছেন জেলেরা; ধরছেন মা ইলিশ।
পটুয়াখালী বাউফলে মৎস্য অধিদপ্তরের অভিযানে (২২ অক্টোবর)রবিবার ১২ জন জেলেকে আটক ও ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে ৮০হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরে আটককৃত জেলেদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল, ২ জনকে জনকে জরিমানা এবং ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেছেন, ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার বলেন – ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। অভিযান সফলের লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে আমাদের টিম।
তিনি আরও বলেন-১১ অক্টোবর মধ্য রাত থেকে ২২ অক্টোবর সন্ধা পর্যন্ত ১৯টি টি অভিযানে ১১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে১৯জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল, ৬ জনকে ৩০হাজার টাকা জরিমানা ও১১লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের৬০ হাজারমিটার জাল জব্দ করা হয়েছে।


















