বাউফলে জাসাস নেতা লাঞ্ছিত
- আপডেট সময় : ১১:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ৩৯৩ বার পড়া হয়েছে

বাউফলে বিএনপি’র লিফলেট বিতরণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বিএনপির সহযোগি সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইউম মৃধা। কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগের ৪-৫ জন কর্মী লিফলেট বিতরণকালে তাকে চড়-থাপ্পর মেরে লাঞ্চিত করে। আজ (২৭ ডিসেম্বর) বুধবার ধবার দুপুর ১ টার দিকে কালিশুরী বন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কালিশুরিী হাই স্কুল মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম মৃধা। এ সময় কালিশুরী বাজারের উত্তর পার্শ্বে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে সেখানে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব তালুকদারের নেতৃত্বে ৪-৫ জন ছাত্রলীগের কর্মী লিফলেট বিতরণে বাধা প্রদান করেন। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করতে গেলে কাউয়ুমকে চড়-থাপ্পর মেরে লাঞ্চিত করে তারা। পরে আত্মরক্ষার জন্য কাউয়ুম লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করে চলে যান।
এব্যপারে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব তালুকদার বলেন, ‘লিফলেট বিতরণে বাধা দেয়ার অভিযোগ সত্য নয়। তারা লিফলেট বিতরণ করে চলে গেছে। আমাদের কোন নেতা-কর্মী তাদেরকে বাধা দেয়নি।’


















