বাউফলে ইন্টারনেট সেবা বিঘ্নিত, মানুষের ভোগান্তি
- আপডেট সময় : ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পূর্ব ঘোষণা ছাড়া দীর্ঘ সময় ইন্টারনেট (মির্জা ওয়াইফাই) সেবা বন্ধ রয়েছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, হঠাৎ বাউফলের মির্জা ওওয়াইফাই ব্যবহার কারীদের ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পৌর শহরের পাচ শতাধিক গ্রাহক। অনেকের বন্ধ থাকে অনলাইনের গুরুত্বপূর্ণ কাজ। ফিল্যান্সাররা পড়ে বেশি বিপদে। গভীর রাত হওয়ায় কেউ সিমে ইন্টারনেট রিচার্ড করার সুযোগও পায় না। পরবর্তীতে সকালে সংশ্লিষ্টরা গ্রাহকদের কাছে বিকাশ পেমেন্টের অপশন দেয়া। কারো কারো বাসায় দুপুরে গিয়ে টাকা নিয়ে পেমেন্ট করে লাইন দেয় কর্তৃপক্ষ।
৭ নং ওয়ার্ডের গ্রাহক শাকিল কাওসার বলেন, রাতে সিমে ইন্টারনেট ছিলো না। হঠাৎ ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়ায় পড়ি মহাবিপদে। অনলাইনে এসাইনমেন্ট জমা দেয়ার লাস্ট সময় ছিলো সকাল ৭ টা। পরবর্তীতে বন্ধুর বিকাশ থেকে ফোনে রিচার্ড নিয়ে কাজ শেষ করতে হয়। এটা আসলে দুঃখজনক টাকা দেয়াতো ঝামেলা না। কিন্তু ইন্টারনেটটা জরুরি।
আরেক গ্রাহক ইমরান সাকিব বলেন, আগে জানিয়ে দেয়া উচিত। এভাবে হঠাৎ বন্ধ করা উচিত না। মফস্বল শহর দেখেই এটা সম্ভব। আমরা আসলে সবসময় পিছিয়ে


















