বাউফলে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৪৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতার শেষ দিনে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন, ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা কমিটির আহবায়ক কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ ও সদস্য সচিব নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক হারুন অর রশিদ খান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগীতায় মোট ৪৯টি ইভেন্টে ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।


















