বাউফলে সিঙ্গেল এসোসিয়েশনের কমিটি গঠন
- আপডেট সময় : ০১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা সিঙ্গেল এসোসিয়েশনের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্বভালোবাসা দিবসের দিনে প্রতিবছর এই সংগঠনের কমিটি দেয়া হয়। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বাউফল উপজেলা সিঙ্গেল এসোসিয়েশন (বুসা) আত্মপ্রকাশ করে।
আজ উপজেলা সিঙ্গেল এসোসিয়েশনের ২০২৩ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাইমুল ইসলাম রনির সুপারিশক্রমে কমিটির অনুমোদন দেয় উপদেষ্টা মাজহারুল ইসলাম সৈকত ও মেহেদী হাসান রনি।
কমিটিটিতে উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম সৈকত, তামিমুল হাসান তুহিন, রইসুল ইসলাম ইমন, সাদিয়া রহমান, মেহেদী হাসান রনি, নাইমুল ইসলাম রনি। কমিটিতে দায়িত্ব পেয়েছেন- সভাপতি আব্দুল্লাহ আল সানিম, সাধারণ সম্পাদক- শাহ্ ওয়ালীউল্লাহ উজ্বল। অন্যরা হলেন, সহসভাপতি- কাইয়ুম আহমেদ, লিন্টু রহমান, এবিএম রায়হানুর রশীদ, সুমন মারজান, তরিকুল ইসলাম (শুভ), তাউহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. নাঈম শিকদার, আহমেদ সজিব, মারজান বিন জাহাঙ্গীর, মারিয়া কিবতিয়া অনু, সাংগঠনিক সম্পাদক- আব্দুর রহমান, রবিউল ইসলাম, ফেরদৌস খান, আজনাইন সাকিব, দপ্তর সম্পাদক- সোহানুর রহমান (ফুটবলার), প্রচার সম্পাদক- মুনতাসীর তাশরিপ লামিম,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- নুসরাত ইসলাম নিশা, সিনিয়র সদস্য- ওবায়দুল হাসান তামিম, সদস্য- রাইসুল ইসলাম (কলেজ পাড়া), অরচী অঙ্কন, সুমা আক্তার, ইয়াসির আরাফাত, মোহাম্মদ তামিম, মৃনাল মিত্র, প্রীতম দেবনাথ।


















