বাউফলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল থানার ২০০৯ সালের একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেদু সওদাগর (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৮। পরবর্তীতে মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ২০০৯ সালে আদালতের নির্দেশে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আসামির বিরুদ্ধে বাউফল থানা মামলা রুজু করা হয়। যাহার নারী ও শিশু নির্যাতন অপরাধ আইনের মামলা নং- ৩৬৭/০৯। ওই মামলায় ২০১৯ সালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত আসামিকে ৩০ বছরের যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামি লেদু সওদাগর জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকে। আজ দুপুরে র্যাব-৮ আসামিকে আটক করে এবং সন্ধ্যায় থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, গ্রেফতারি পরোয়ানা ভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেদুকে গ্রেফতার করা হয়েছে। কাল সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।


















