ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে সরকারি কলেজের সিসি ক্যামেরা চুরি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৩৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের দু’টি সিকিউরিটি ক্যামেরা (সিসি) চুরি হয়েছে। গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৪টা ২৫ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিটের মধ্যে ক্যামেরা দুটি চুরি করা হয়। পরবর্তীতে আজ রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি অধ্যক্ষের নজরে আসে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, রাত ৪ টার দিকে কলেজের সিকিউরিটি গার্ড ফজর নামাজ আদায়ের জন্য ওযু করতে বাসায় যায়। এই সুযোগে চোর প্রথমে কলেজে প্রবেশের প্রধান সড়কের দিকে সম্মুখ করা ক্যামেরাটি খোলে এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের গেটের সামনের ক্যামেরাটি খুলে নেয়। মাত্র ১০ মিনিটে ক্যামেরার সামনে না এসে উলটো দিক থেকে দুটি ক্যামেরা চুরি করেছে এই চোর।এদিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যামেরা চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোরের আতঙ্ক বিরাজ করছে। ক্যামেরা দুটির বাজার মূল্য ১৬ হাজার টাকা।
কলেজের সিকিউরিটি গার্ড মো. ফোরকান আলী বলেন, কলেজের বাউন্ডারি দেয়াল না থাকায় যে কেউ সহজে কলেজে প্রবেশ করতে পারে। আমি প্রতিদিন রাত ৪ টা পর্যন্ত স্টান্ডবাই ডিউটি করি। এরপরে নামাজে যাওয়ার জন্য বাথরুম করতে এবং ওযু করতে বাসায় যাই। তবে সেদিন রাত ৪ টা পর্যন্ত সন্দেহজনক কেউ আমার নজরে পড়েনি।
বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম বলেন, এই চোর খুবই চতুর, সে সিকিউরিটি গার্ডের গতিবিধি নজরে রেখে সুযোগ বুঝে কাজটি করেছে এবং নিজেকে ক্যামেরা থেকে আড়ালে রেখেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি। খোঁজ খবর নিয়ে এলাকার অন্যান্য ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হবে বলেও জানান তিনি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সরকারি কলেজের সিসি ক্যামেরা চুরি

আপডেট সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪