ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে লড়াই হবে ত্রিমুখি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের পক্ষে প্রচারের নেমেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়ার জিয়াউল হক জুয়েল ও এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার। তারা দুজন ঘোড়া মার্কার পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় সভা, পথ সভা ও গনসংযোগ করে বেড়াচ্ছেন।

পিছিয়ে নেই আনারশ মার্কার চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের প্রচার-প্রচারনাও। তার পক্ষে বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রচার-প্রচারনা ও সভা, পথসভা চলছে। উপজেলা আওয়ামী লীগের এক তৃতীয়াংশ নেতাকর্মী ও সমর্থকরা তার পক্ষ হয়ে কাজ করছেন। তার প্রতি সমর্থন রয়েছে এমপি আসম ফিরোজেরও।

এছাড়াও বিমান বাহিনীর উইং কমান্ডার(অব) আলহাজ্ব খম মশিউর রহমান লাবলু বিশ্বাস কাপ-পিরিচ মার্কা নিয়ে ব্যপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে সজল হালদার নামের এক ব্যক্তি দোয়াত কলম মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হলেও তারা কোন প্রচার চোখে পরেনি।

শেষ সময় এসে প্রচারে পিছিয়ে নেই উড়োজাহাজ মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী এমপি আসম ফিরোজের সাবেক এপিএস আনিছুর রহমান, তালা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মাহমুদ রাহাদ জামসেদ, হাঁস মার্কার মাহলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার নিসু ও প্রজাপতি মার্কার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ঝরনা বেগম। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারনায় জনপথগুলো মুখরিত হয়ে উঠছে।

বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রথম দিকে নির্বাচন দৌঁড়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খান ও ঘোড়া মার্কার চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এগিয়ে থাকলেও বর্তমানে সেই দৌঁড়ে ওই দুই প্রার্থীর কাছাকাছি অবস্থান করছেন কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী খম মশিউর রহমান লাবলু বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে লড়াই হবে ত্রিমুখি

আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪