রেমালের প্রভাব বাউফলে ২০ হাজার মানুষ পানিবন্দি, পরিত্যক্ত ঘর চাপা পরে নিহত -১
- আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ৩৩২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একটি পরিত্যক্ত টিনসেট দোতালা ঘর চাপা পরে করিম নামের এক বৃদ্ধে (৬৫) মৃত্যু হয়েছে ।ধারণা করা হচ্ছে গত কাল রবিবার রাতে ঝড়ের সময় ওই ভিক্ষুক রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয় এবং রাতে যে কোন সময় ঘর চাপা পরে তিনি মারা যান।
তার বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। তিনি ভিক্ষা করতেন ।বাউফল উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।
এদিকে রিমেলের বাউফলে রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাথে প্রচন্ড ঝড়ো বাতাস বইছে। তেঁতুলিয়া, লোহালিয়া ও কারখানা নদীর পানি বৃদ্ধি পেয়ে চন্দ্রদ্বিপ, নাজিরপুর, কেশবপুর, ধুলিয়া ও কাছিপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পরেছেন ওইসব ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ।
এছাড়াও বাউফল পৌর শহরের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানি ডুকে পরেছে রান্না ঘরেও।
শনিবার সকাল ৭টা থেকে বাউফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা বিভিন্ন এলাকা থেকে আধাপাকা ও কাঁচা বাড়ি ঘর বিধস্ত হওয়াসহ প্রচন্ড বাতাসে কয়েক হাজার গাছগাছালি উপরে পরার খবর পাওয়া গেছে।
এ প্রতিকুল পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইউএনও মোঃ বশির গাজী কন্ট্রোল রুমের মনিটরিং করছেন।


















