ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন সচল করতে গিয়ে লাইনম্যান নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মোঃ হাসনাইন(২২) নামের এক লাইনম্যান নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর নিমদি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাসনাইনের বাবার নাম মোঃ জামাল হোসেন। ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর চালিতাতলি বাজারের কাছে তার বাড়ি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিরি বাউফল জোনাল অফিসের এজিএম প্রকৌশলী গগন সাহা জানান, চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর নিমদি গ্রামে ঘূর্ণিঝড় রেমেলে ক্ষতিগস্থ একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বাউফল জোনাল অফিসের লাইন ক্রু লেবেল-১ হাসনাইন বেলা ১১টায় অফিস থেকে বেড় হয়ে যান। তার সাথে জাহিদুল হাসান নামের আরেক লাইনম্যান ছিল। হাসনাইন ওই বাড়ির পাশে একটি বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ প্রদানের সময় অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লাইনম্যান জাহিদুল হাসান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ির কাছে বিদ্যুতের খাম্বা থেকে সার্ভিস লাইন ছিড়ে যায়। আমিসহ হাসনাইন ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ঘটনাস্থলে যাই। হাসনাইন বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডিজিএম মোঃ মজিবুর রহমান বলেন, লাইনম্যান হাসনাইন যখন খাম্বায় উঠে কাজ করছিল তখন ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল ছিল। তিনি লাইন শাটডাউন না করেই কাজ করতে খাম্বায় উঠেন। এসময় অসাবধানতাবসত তার বাম হাতের সাথে বিদ্যুতের একটি তার লোগে যায়। খুঁটির সাথে ওই লাইম্যানের কোমড়ে বেল্ট বাধা থাকায় তিনি নিচে পরে যাননি। পরে তাকে খাম্বা থেকে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভিাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দূর্ঘটনার খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং শোকহত সহকর্মীদের সমবেদনা জানান। নিহত লাইনম্যান হাসনাইন অবিবাহিত ছিলেন।

এব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মিরাজুল ইসলাম বলেন, লাইনম্যান হাসনাইনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন সচল করতে গিয়ে লাইনম্যান নিহত

আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪