ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন অব্যহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

বাউফলে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় তার সহকর্মীরা আজ বুধবার দ্বিতীয় দিনেরমত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। হাসনাইনের মৃত্যুর ঘটনায় অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের লাইনম্যানরা। তাদের সাথে একত্বতা জানিয়ে বিভিন্ন জোনাল অফিসের দেড় শতাধিক চুক্তিভিত্তিক লাইনম্যান (লেভেল-১) আন্দোলনে অংশ গ্রহণ করছেন।

নিহত মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলীগ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। তিনি ১ বছর ৯ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইনম্যান (লেভেল-১) হিসেবে যোগদান করেন।

আন্দোলনকারীরা জানান, নিয়মানুযায়ি বিদ্যুৎ লাইনের সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়াল, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়ার লাইনম্যান (গ্রেড-১) তত্তাবধানে জুনিয়ার লাইনম্যান লেভেল-১ কাজ করবে। কিন্তু সবক্ষেত্রে সিনিয়ার সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য হন লেভেল-১ লাইনম্যান । চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় চাপ প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত কাজ করানো হয়। তাই চাকরী হারানোর ভয়ে তারা নিশ্চিপ থাকেন।

এর আগেও, অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়ার লাইনম্যান ছাড়াই বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সারা দেশে প্রান হারিয়েছেন ১৮ জন সহকর্মী। সর্বশেষ গত সোমবার প্রান হারিয়েছেন আরেক সহকর্মী হাসনাইন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

উল্লেখ গত সোমবার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ কর্মী হাসনাইন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন অব্যহত

আপডেট সময় : ০৫:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪