সংবাদ শিরোনাম :
বাউফলে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৫৬৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুনের মদদদাতা শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে শুক্রবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের সমর্থনে স্থানীয় পাবলিক মাঠের মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি (সদ্য অব্যহতিপ্রাপ্ত) ও পৌর কাউন্সিলর হুমায়ন কবির।
পৌর বিএনপির সহ-সভাপতি নিতাই চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাকরি মৃধা, মামুন মৃধা, হাজী পলাশ, হাসান মঞ্জু। সমাবেশে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকমী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে কয়েক শতাধিক মটর সাইকেল নিয়ে বগা ফেড়িঘাট থেকে সমাবেশস্থল পর্যন্ত শো ডাউন করে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদের সমর্থকরা।


















