ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১৮৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাব নির্বাচনে মো. জলিলুর রহমান (আমার দেশ) সভাপতি ও মো. জসিম উদ্দিন (মানবকন্ঠ ও চ্যানেল এস) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং মনিরুজ্জামান হিরন (সকালের সময়) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোমবার (৩০ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই তিন পদের ভোট গ্রহণ করা হয়, অন্যসব পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাউফলের ইউএনও (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিতরা হলেন, দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ) সহসভাপতি, ফারুক হোসেন (গণদাবী) কোষাধ্যক্ষ, পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর) দপ্তর সম্পাদক, নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব) ক্রীড়া সম্পাদক, উত্তম কুমার (বিজয় টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক, মনজুর মোর্শেদ (দ্যা নিউ ন্যাশন) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায় দিন), আবু সুফিয়ান (দৈনিক সংগ্রাম)। বাউফল প্রেসক্লাবের মোট ৪৪ জন সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

আপডেট সময় : ১১:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪