বাউফলে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী বাউফলে লিফলেট বিতরণ করেছে বাউফল উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নেতারা।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বাউফলের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ।
শনিবার(১৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মো.ফিরোজের নেৃতৃত্বে বাউফল পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়।

জিয়া মঞ্চের আহবায়ক মো.ফিরোজ বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেয়া দরকার।তাই বাউফলে জিয়া মঞ্চের নেতাকর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।


















