বাউফলে ইউপি চেয়রাম্যানসহ গ্রেপ্তার-২
- আপডেট সময় : ১১:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম হাওাদার ও বাউফল সদর ইউনিয়নের ছাত্র লীগের সাবেক সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদারকে আজ বৃহ্পতিবার সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে এবং ছাত্র লীগের সাবেক সভাপতি সোহাগ সিকদারকে একই দিন রাত ৯টায় যৌতা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এনিয়ে ডেভিড হান্টের অভিযানে বাউফলে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদারকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার এজাহারভূক্ত আসামী ছিলেন।তাদেরকে আগামীকাল শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠানো হবে।


















