ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষীকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৩১৩ বার পড়া হয়েছে

বাউফলের কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে হাজীর বাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে মোঃ বাচ্চু মীর (৪৫) নামের এক তরমুজ চাষীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

জানা গেছে, ভরিপাশা গ্রামের জুয়েল মীর হাজীর হাটের পূর্ব পাশে এক একর জমিতে তরমুজ চাষ করে। তরমুজ ক্ষেত দেখভালের কাজ করতো জুয়েল মীরের বড় ভাই বাচ্চু মীর।

গত ১৯ মার্চ বাচ্চু মীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল(৩০) ও জামাল (২৮)। একপর্যায়ে বাচ্চু মীর তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা পরিশোধ করে।

ঘটনার দিন রবিবার বিকেলে বাচ্চু মীর তরমুজ কাটতে ক্ষেতে গেলে জাহিদুল ও তার ভাই জামাল বাকি সাড়ে ৯ লাখ টাকা দাবি করে । টাকা না দিলে তরমুজ কাটতে দেয়া হবেনা বলে হুমকি দেয়।

এসময় বাচ্চু মীর বাকি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং তার সাথে থাকা ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এবিষয়ে অভিযুক্ত জাহিদুল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষীকে কুপিয়ে জখম

  1. এরকম চাঁদা বাজ ও জারজ সন্তানের দরে আইনের আওতায় আনা উচিত এবং এদের পিতা মাতাকে আইনের আওতায় আনা উচিত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষীকে কুপিয়ে জখম

বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫