ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

হুজাইফা ইসলাম
  • আপডেট সময় : ১২:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৪৬৬ বার পড়া হয়েছে

created by photogrid

চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবার লন্ডনে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় ১৬ বছর ধরে লন্ডনে আছেন তিনি। সেখান থেকেই নিজ বাসায় বসে অনলাইনে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন নিরলসভাবে। ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়ে আসছেন তিনি। এবার সেই ভার্চুয়াল সেটআপের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ব্যবহৃত কর্মপরিসরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসে থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন।’

ছাত্রদলের পোস্টে আরও জানানো হয়, ছবিগুলো তুলেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু।

ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, এটি কেবল একটি ছবি নয়—এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী। এটি প্রমাণ করে, সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না; বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসই একজন নেতাকে মহান করে তোলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

আপডেট সময় : ১২:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫