বাউফলে পান-সুপারির দোকান থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পান-সুপারির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মো. মুছা (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মুছা একই ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুছার দোকানের ক্যাশ বাক্স তল্লাশি করে ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন পুলিশের নজরদারিতে ছিলেন, অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, মুছা দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত মুছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



















