ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিএনপির তিন গ্রুপের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফলে বিএনপির তিনটি গ্রুপ পৃথকভাবে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৃথক সময়ে এসব র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রথম র‍্যালিটি বের হয় বিকেল সাড়ে ৪টায়। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক তালুকদারের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ঢাকঢোল বাজিয়ে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আরেকটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল পৌনে ৬টায় সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এমপি ব্রিজ এলাকা থেকে আরও একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক র‍্যালি ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিএনপির তিন গ্রুপের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

আপডেট সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫