বাউফলে নবজাতক পাঁচ শিশুকে স্প্রেইড হিউম্যানিটির পক্ষ থেকে উপহার প্রদান
- আপডেট সময় : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে

মানবতার সেবায় নিবেদিত সংগঠন স্প্রেইড হিউম্যানিটি (Spread Humanity) বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের সোহেল হোসেনের নবজাতক পাঁচ সন্তানের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সংগঠনটির একটি টিম নবজাতক বাবুদের দেখতে সোহেল হোসেনের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী প্রদান করে।
এ সময় স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন,
“স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য। যদি কখনো মনে করেন আমাদের সহযোগিতা প্রয়োজন, অবশ্যই জানাবেন—আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে পাশে থাকার চেষ্টা করবো।”
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মারজান বিন জাহাঙ্গীর, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য রাশেদ আব্দুল্লাহ, দপ্তর বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, ফারজানা আক্তার সুমা, লিজা আক্তার ও মারিয়া আক্তার আদিবাসহ আরও অনেকে।
উপস্থিত সকলে নবজাতক পাঁচ শিশুর সুস্থতা ও পরিবারের মঙ্গল কামনা করেন।


















